Search for:
Graphic Design
গ্রাফিক্স ডিজাইন কি, কাদের জন্য এবং কিভাবে শিখব?

বর্তমান ডিজিটাল পৃথিবী চলছে তার আপন গতিতে। বুদ্ধিমান মানুষরাও চলছে পৃথিবীর গতিতে। চলার এই প্রতিযোগীতায় কেউ সময় নষ্ট করতে চাই না।

আর সেজন্যই কোন বিষয় সম্পর্কে লেখা পড়ার চেয়ে ছবির মাধ্যমে বুঝতে পছন্দ করে থাকে।

যার ফলে এখন গ্রাফিক্স ডিজাইন এর গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে।

বর্তমান বিশ্বে ডিজিটাল ব্যবস্থার অন্যতম উপাদান হচ্ছে কন্টেন্ট। আর এই কন্টেন্টের অধিকাংশ ব্যবহার করা হয় গ্রাফিক্সের ডিজাইন এর মাধ্যমে। গ্রাফিক্সের মাধ্যমে খুব কম সময়ে এবং সহজে কোন বিষয় বোঝানো যায়।

জীবনের এই পর্যায়ে এসে যারা গ্রাফিক্স ডিজাইনের কথা ভাবছেন এবং গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন আমি মনে করি তারা সঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছেন।

আজকে আমাদের আলোচনার বিষয় গ্রাফিক্স ডিজাইন। এখানে আমরা আলোচনা করা চেষ্টা করবো গ্রাফিক্স ডিজাইন কি, এটার ভবিষ্যত সহ বিস্তারিত আলোচনা করা চেষ্টা করবো। যা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে।

গ্রাফিক্স ডিজাইন কি?

আমেরিকান ইন্সটিটিউট অফ গ্রাফিক আর্টস এর মতে-

গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটি প্রযুক্তিগত পদ্ধতি, যার মাধ্যমে আপনি আপনার কল্পনাশক্তি, অভিজ্ঞতা এবং মনের কথাগুলোকে কোন দৃশ্যমান ছবি বা অবয়ব তৈরি করতে পারেন।

গ্রাফিক্স ডিজাইনের চাহিদা কেমন?

আগে গ্রাফিক্স ডিজাইনাররা শুধুমাত্র অফলাইনে কাজ করতো। কাজের পরিধিও স্বল্প পরিসরে ছিলো। কিন্তু এখন ব্লগ সাইট থেকে শুরু করে ওয়েবসাইট, প্রেজেন্টেশন প্রত্যেকটা জায়গায় রয়েছে গ্রাফিক্স ডিজাইনারদের তুলির ছোয়া।

দেশের সীমানা পেরিয়ে এখন ডিজাইনাররা কাজ করতে পারে বিভিন্ন দেশে।

গ্রাফিক্স ডিজাইন ব্যবহারের ক্ষেত্রসমূহঃ

  • কোম্পানির ব্রান্ড তৈরি।
  • ব্যানার বিজ্ঞাপন তৈরি।
  • ডিজিটাল অ্যাডভারটাইসমেন্ট তৈরি করার সময়।
  • বিয়ের ইনভাইটেশন কার্ডে।
  • টিশার্ট এবং জামা কাপড় ডিজাইন করার সময়।
  • অ্যানিমেশন বানানোর সময়।
  • বিজনেস ও ভিজিটিং কার্ড বানানোর সময়।
  • বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইটে ব্যবহার হচ্ছে।

গ্রাফিক্স ডিজাইনার হিসেবে চাকুরি করতে পারবেন যেখানেঃ

  • লোগো ডিজাইনার হিসেবে।
  • বিভিন্ন এ্যাডভারটাইসমেন্ট কোম্পানিতে।
  • ওয়েবে ডেভেলপার হিসেবে।
  • ডিজিটাল মার্কেটিং এজেন্সি তে।
  • ম্যাগাজিন এবং নিউস পেপার কোম্পানিতে।
  • অ্যাপ্লিকেশন এবং গেম ডেভেলপমেন্ট কোম্পানিতে।
  • মিডিয়া পাব্লিশিং কোম্পানিতে।
  • ব্রান্ড আইডেন্টি ডিজাইনার হিসেবে।
  • অ্যানিমেশন ডিজাইনার হিসেবে।

গ্রাফিক্স ডিজাইন শিখতে কত দিন সময় লাগে?

গ্রাফিক্স ডিজাইন শিখতে কত দিন সময় লাগবে সেটা বলা সম্ভব একমাত্র আপনার পক্ষেই। আপনি প্রতিদিন কতক্ষন সময় দিচ্ছেন সেটার উপর নির্ভর করবে কত দিন সময় লাগবে।

তবে গ্রাফিক্স ডিজাইন শেখানোর জন্য বাংলাদেশের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানগুলো সাধারণত ৩ থেকে ৬ মাসের কোর্স করিয়ে থাকে।

এছাড়াও ১ বছর ২ বছর অথবা তারও বেশি সময়ের ডিপ্লোমা কোর্স পরিচালনা করে থাকে।

গ্রাফিক্স ডিজাইন শিখতে কি কি লাগে?

গ্রাফিক্স ডিজাইন এর সাতটি নির্দিষ্ট উপাদান আছে। সেগুলো হলো-

  • কালার বা বর্ণ
  • লাইন বা রেখা
  • শেইপ বা আকৃতি
  • ফরম বা গঠন
  • সাইজ বা আকার
  • স্পেইস বা স্থান
  • টেক্সচার বা গঠনবিন্যাস

গ্রাফিক্স ডিজাইন শিখে কত টাকা আয় করা যেতে পারে?

গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আয়ের কোন লিমিট নেই। দক্ষতা, অভিজ্ঞতা আর স্থানের উপর নির্ভর করে ইনকামের পরিমাণটা। 

যেমনঃ আমেরিকায় একজন গ্রাফিক্স ডিজাইনার বছরে ৩০ থেকে ৮০ হাজার ডলার ইনকাম করে থাকে। ঠিক একইভাবে বাংলাদেশে একজন গ্রাফিক্স ডিজাইনার বছরে ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে।

গ্রাফিক্স ডিজাইন কিভাবে শেখা যায়?

গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইলে আপনি অনেকভাবে শিখতে পারেন। শিখতে চাইলে শেখার সুযোগের অভাব নেই। তবে দ্রুত এবং সঠিক গাইডলাইন নিয়ে শিখতে চাইলে কোর্স করা বেটার। কেননা এতে কন্টেন্ট গুলো গোছানো থাকে।

তবে কাজ শিখতে হইলে আপনাকে প্রচুর প্রাকটিসের বিকল্প নেই। অল্পদিনে সফল হতে হলে আপনাকে প্রচুর প্রাকটিস করতে হবে। সেটা হোক অনলাইন রিসোর্স দেখে শেখা অথবা কোন প্রতিষ্ঠানে কোর্স করে শেখার মাধ্যমে।

গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখতে পারেন তার বিস্তারিত এখানে আলোচনা করা হলো-

অনলাইন ফ্রী রিসোর্সঃ

অনলাইনে রিসোর্সের অভাব নেই। আপনি চাইলে ইউটিউব থেকে বিভিন্ন মেন্টরের বিভিন্ন ধরনের ভিডিও আছে। আপনি চাইলে সেখান থেকে দেখে দেখে প্রাকটিস করে শিখতে পারেন।

তবে ইউটিউব থেকে শেখাটা অনেক কঠিন। কারণ, যেহেতু ইউটিউবে রিসোর্সের অভাব নেই সেহেতু কোথা থেকে শুরু করব, কোনটা আগে করবো, কোন মেন্টরের ভিডিও আগে দেখবো এইটা ডিসিশন নিতেই অনেক সময় চলে যায়।

অথবা এক মেন্টরের ভিডিও দেখতে দেখতে আরেক মেন্টরের ভিডিও দেখা শুরু করলে আসলে তেমন কিছু শেখা যাবে না।

অনলাইন কোর্সঃ

গ্রাফিক্স ডিজাইনকোর্স করিয়ে থাকে এমন অনেক প্রতিষ্ঠান আছে। বিভিন্ন প্রতিষ্ঠান গ্রাফিক্স ডিজাইন কোর্সটি করানোর জন্য স্কলারশিপ দিয়ে থাকে আবার বিভিন্ন প্রতিষ্ঠান সামান্য মূল্য থেকে শুরু করে ৪০, ৫০ হাজার টাকা নিয়ে থাকে।

সেখান থেকে আপনাকে খুজে খুজে আপনার জন্য কোনটি পারফেক্ট সেটা আপনাকেই দেখতে হবে।

অফলাইন কোর্সঃ

আপনি হয়তো ভাবছেন আপনার কম্পিউটার নেই সেজন্য কি আপনার শেখার পথ বন্ধ থাকবে? সেজন্য আপনি চাইলে অফলাইনেও শিখতে পারবেন।

অফলাইনে শেখার জন্য আপনাকে সেই প্রতিষ্ঠানে যেতে হবে। তবে অনলাইন আর অফলাইনে যেভাবেই আপনি শিখেন না কেন আপনাকে প্রাকটিস করতে হবে।

ইন্টার্নশিপঃ

গ্রাফিক্স ডিজাইনে দ্রুত সফল হতে চাইলে আপনি ইন্টার্নশিপ করতে পারেন। ইন্টার্নশিপ করার ক্ষেত্রে যে প্রতিষ্ঠান অনলাইনে কাজ করে সেই প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে পারেন। তাহলে হাতে কলমে ভালোভাবে কাজ শিখতে পারবেন।

প্রাইভেট ওয়ান টু ওয়ান কোর্সঃ

আপনি চাইলে কোন মেন্টরের কাছ থেকে প্রাইভেট ওয়ান টু ওয়ান কোর্স করতে পারেন। সেক্ষেত্রে মেন্টরকে প্রচুর টাকা পে করতে হবে। 

গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারঃ

গ্রাফিক্স ডিজােইনার হিসেবে প্রফেশনাল কাজ শিখতে হলে আপনাকে প্রথমে দ্রুত গতির ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার থাকতে হবে। তারপরে কয়েকটি সফটওয়্যার ব্যবহার শিখতে হবে। সফটওয়্যারগুলো হলো-

Adobe Photoshop: Adobe Photoshop সাধারণত ছবি এডিটের কাজে ব্যবহৃত হয়। Adobe Photoshop এর মাধ্যমে ডিজাইনও করা যায় তবে ওয়েব মিডিয়ার ডিজাইনগুলো Adobe Photoshop দিয়ে করা হয়।

Adobe Illustrator: Adobe Illustrator সাধারণত ডিজাইনের কাজে ব্যবহার করা হয়। Adobe Illustrator প্রিন্ট মিডিয়ার জন্য করা হয়।

সমাপ্তিকথাঃ

পরিশেষে আমরা বলতে পারি- গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার এখন সবখানে। Graphic Design ছাড়া বর্তমান পৃথিবী কল্পনা করা যায় না।এবং গ্রাফিক্স ডিজাইনের ভবিষ্যৎ ভালো। কেউ চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। আমাদের রয়েছে প্রফেশনাল কোর্স মডিউল।

Graphic Design Course Module
Graphic Design Course Module

Can’t imagine without graphics design at the present time. Our website, starting from Facebook, aims at the presence of graphics design. The graphics design course module is discussed below.

Adobe Photoshop

Class 01
Orientation Class

Class 02
Photoshop Document Setup
Layer & Selection Basic
Color Apply
Document Save

Class 03
Advanced Tools Use
Selection Details
Image Resize

Class 04
Brush Tools Details
Brush Setting
Download Brush
Create New Brush

Class 05
Image Retouch Technique
Retouch Image

Class 06
Pen Tool
Path Selection Tool
Direct Selection Tool

Class 07
Gradient Tool
Image Adjustment
Type Tool
Character Palette

Class 08
Eraser Tools
Group and Ungroup
Layer Lock, Merge & Masking
Clipping Mask

Class 09
Blend Option
Layer Adjustment
Smart & Link Layer
Align and Distribute

Class 10
Edit Menu
Select Menu
Image Menu
Filter Menu

Class 11
Business Card Design
Design Business Card with Mockup

Class 12
Flyer Document Setup
Design Policy and Mockup

Class 13
Web Template
Basic Theory of Website
Web Interface Design

Class 14
Hair Masking & Action Work
Chanel & Alpha Chanel
Refine Edge

Class 15
Marketplace

Adobe Illustrator

Class 16
Overview of Illustrator
Shape creation using pen tool
Introducing Anchor Points
Introducing Fill and Stroke

Class 17
Fill, Stroke and Color
Introducing Illustrator Gradient
Transforming Object

Class 18
Drawing with the Pen Tool
Modifying Anchor Points
Introducing Eraser and Knife tools
Reshape Tools

Class 19
An Overview of Gradient Mesh
Overview of Stroke and Strike Plette
Stroke Join and Stroke Dash & Gap

Class 20
Pathfinder Operations
Blending Mode
Clipping Mask

Class 21
Discussing Type Tool
Text with Paragraph Palette
Type Menu Details
Text Wrap

Class 22
Brushing with Vectors
Symbol Tool Details
Using Transparency

Class 23
3D Effects
Effects and Appearance Panel
All Menu Details

Class 24
Logo Design
Logo Design Details
Logo Design Live Work

Class 25
Stationary Design
Business Card
Letter Head
Envelope Design

Class 26
Stationary Design
Desk/ Wall Calendar Design
Flyer Design
Brochure Design

Class 27
Product Packaging Design
Mockup Design
Live Work

Class 28
Problem Solving &
Review Class

Class 29
Marketplace

Class 30
Exam