৭ দিনে ৬ দিন ১২/১৪ ঘন্টা খাটিয়ে তুমি শুধু গাধা পালতে পারবে

চাইনিজ দের প্রোডাক্টিভিটি আর কাজের দক্ষতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি,

-চাইনিজ বেশিরভাগ কোম্পানিগুলো শনি ও রবি দুইদিন সাপ্তাহিক ছুটি দেয়।
-দুপুরে লাঞ্চের পরে স্নাপ (হাল্কা ঘুম)এর জন্য সময় দেয়।

শুধু তাই নয়, সবাই যাতে ভালোভাবে ঘুমাতে পারে তার জন্য বিশেষ ধরনের চেয়ার এবং পরিবেশ নিশ্চিত করে।

কিন্তু কেন?

তারা কি বোঝে না যে, ৭ দিনে ৬ দিন ১০/১২ ঘন্টা করে কর্মী কে খাটালে আউটপুট বেশি পাওয়া যাবে?

এই প্রশ্নটি আমি এক চাইনিজ কে করেছিলাম;

তিনি উওর দিয়েছিলেন ৭ দিনে ৬ দিন ১২/১৪ ঘন্টা খাটিয়ে তুমি শুধু গাধা পালতে পারবে।

কোয়ালিটিফুল কাজ পেতে চাইলে তোমাকে মানুষ পালতে হবে, যার ব্রেন কে তুমি যত বৈচিত্র দিতে পারবে, প্রয়োজনমত রিফ্রেশ দিতে পারবে, সেখান থেকে তত ফাস্ট এবং ক্রিয়েটিভ আউটপুট পাবে।

তোমার কোম্পানির কাজ যদি গাধার কাজ হয় ; মানে বুদ্ধিমত্তা দরকার নাই শুধুমাত্র মাল বহন করতে পারলেই হলো, তাহলে ৭ দিনে পারলে ৭ দিন ই কাজ করাও; যখন আর মাল বহন করতে পারবে না তখন একটিকে বাদ দিয়ে আরেকটি কে নিয়ে নাও।

কিন্তু যদি প্রয়োজন হয় ক্রিয়েটিভ আউটপুটের, তাহলে তাকে অবশ্যই একটা যৌক্তিক রিফ্রেশমেন্ট এর সুযোগ দিতে হবে।

(সংগৃহিত এবং সংশোধিত)