চাঁদ দেখা গেছে, কাল থেকে রমজান শুরু

বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে ১৪৪৩ হিজরি সনের রমজান মাস শুরু হবে। শনিবার রাতে তারাবিহ’র নামাজ আদায় ও শেষ রাতে সেহেরি খেয়ে রোববার প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।