Search for:

অনলাইন প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সাথে যুক্ত হচ্ছি আমরা

আমরা এবার সারাদেশের অফলাইন প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে ডিজিটাল করার মাধ্যমে তাদের সাথে যুক্ত হচ্ছি। এতে দেশের প্রতিটি জেলার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলো “RED LOVE DIGITAL” এর কোর্সগুলো পরিচালনার সুযোগ পাবেন। প্রশিক্ষণ কেন্দ্রগুলো এজন্য “RED LOVE DIGITAL” এর নির্ধারণ করা ফি শিক্ষার্থীদের কাছ থেকে নিবেন। উক্ত ফি থেকে “RED LOVE DIGITAL” কোন লাভ কিংবা খরচ নিবে না। শিক্ষার্থীরা আমাদের প্রতিনিধি প্রতিষ্ঠানগুলোতে গিয়ে ফি জমা দিয়ে তথা ভর্তি হয়ে ক্লাস করার সুযোগ পাবেন। আর অনাইনে শিক্ষার্থীরা “RED LOVE DIGITAL” এর শিক্ষকদের কাছে শিখবেন। অর্থাৎ যেসকল শিক্ষার্থীর কম্পিউটার নেই কিংবা ইন্টারনেট সংযোগ নেই, তাঁরা আমাদের প্রতিনিধি প্রতিষ্ঠানগুলোতে গিয়ে ক্লাস করার সুযোগ পাবেন। আমাদের “RED LOVE DIGITAL” শিক্ষক ঢাকার কর্পোরেট অফিস থেকে ক্লাস নিবেন আর শিক্ষার্থীরা আমাদের প্রতিনিধি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে বসে অনলাইনে ক্লাস করবেন।

দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা ওয়েব ডিজাইন, ফ্রিল্যান্সিং এবং অন্যান্য জনপ্রিয় কোর্সগুলো শিক্ষকের অভাবে করতে পারছেন না। তারা সহজেই “RED LOVE DIGITAL” মাধ্যমে দেশের স্বনামধন্য দক্ষ ও পেশাদার শিক্ষকের আওতায় এই কোর্স করার সুযোগ পাবেন। প্রশিক্ষণ কেন্দ্র গুলোতে “RED LOVE DIGITAL” এর শিক্ষার্থীরা টেকনিক্যাল সাপোর্টসহ উক্ত প্রতিষ্ঠানে এসে কোর্সে অংশ নিতে সক্ষম হবেন। এতে পুরো কোর্সটি “RED LOVE DIGITAL” এর কর্পোরেট কেন্দ্র থেকে পরিচালিত হবে। আর শিক্ষার্থীরা চাইলে ঘরে বসে অনলাইনে কিংবা উক্ত কেন্দ্রে এসে ক্লাসে অংশ নিতে পারবেন। এজন্যে উক্ত কেন্দ্রগুলোতে ইন্টারনেট এবং কম্পিউটার সংযুক্ত ল্যাব থাকতে হবে। যেসকল শিক্ষার্থীর কম্পিউটার নেই কিংবা ইন্টারনেট সংযোগ নেই, উনারা উক্ত কেন্দ্রে এসে লাইভ ক্লাসে অংশ নিতে পারবেন।

প্রতিটি ক্লাস শিক্ষকগণ ঢাকার মূল কেন্দ্র থেকে নিবেন আর শিক্ষার্থীগণ নিজ নিজ জেলার কেন্দ্রগুলোতে গিয়ে কম্পিউটারের মাধ্যমে শিখতে পারবেন। পুরো ক্লাস অনলাইন/ইন্টারনেটে ভিডিও/স্ক্রিনশেয়ারিং এর মাধ্যমে হবে। শিক্ষক যখন ক্লাস নিবেন তখন, আপনি কম্পিউটারে শিক্ষকের কম্পিউটার স্ক্রিন দেখবেন, সাথে সাথে শিক্ষক তার কম্পিউটারে কি করছেন, তা দেখতে এবং শুনতে পাবেন এবং মুখে যেকোন প্রশ্ন কিংবা ট্যাটও করতে পারবেন। শিক্ষার্থীরা কেন্দ্রগুলো ছাড়াও বাসায় বসেও একই ক্লাস অনলাইনে করতে পারবেন। “RED LOVE DIGITAL” এর সার্টিফিকেটও কেন্দ্রগুলো থেকে সংগ্রহ করতে পারবে। এছাড়াও প্রতিটি কেন্দ্র থেকে ফ্রিল্যান্সিং বিষয়ে সহায়তা উক্ত কোর্সের উপর জবের জন্য সহায়তা করা হবে।

আমাদের কোর্স সমূহ

প্রতিনিধিদের বিশেষ সুবিধা সমূহ

প্রতিনিধিদের শর্তাবলি

প্রতিটি জেলায় বিদ্যমান স্বনামধন্য কম্পিউটার ট্রেইনিং প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব দেওয়া হবে। এজন্য প্রথমত সততা, সময়ানুবর্তিতা ও পেশাদারিত্ব থাকা আবশ্যক। শিক্ষার্থীদের সাথে ভাল ও ভদ্র আচরণ। যথাযথ টেকনিক্যাল সাপোর্ট অতি জরুরী।